Showing posts with label অভিনয় ত্রিপুরা. Show all posts
Showing posts with label অভিনয় ত্রিপুরা. Show all posts

Sunday, October 20, 2024

পাখি সব করে রব ৶ ১২৫ ও ১২৭ সংখ্যা

 


প্রতিমাসে নিয়ম করেই বেরোচ্ছে কবিতার এই ছোটো পত্রিকা 'পাখি সব করে রব'। ত্রিপুরার ধর্মনগর থেকে । পীযুষ কান্তি দাশ বিশ্বাসের সম্পাদনাতে। অসম -ত্রিপুরার নবীন ও প্রবীণ কবিদের কবিতা নিয়ে সেজে উঠে। কখনো বা ঠাই পায় প্রতিবেশী ভাষাগুলোর কবিতাও, কিংবা সেগুলোর বাংলা অনুবাদ। কখনো বা ছোট্ট দুই একটি গদ্যও। সব চাইতে আকর্ষণীয় বোধ করি ছোট্ট মাপা আয়তনের ভারবহ সম্পাদকীয়।
 

    মার্চ এবং মে   ২০২৪ তথা ১১শ বর্ষ ৫ম ও ৭ম সংখ্যা দুটি একত্রে রইল। আরও স্পষ্ট করলে পত্রিকার ১২৫ ও ১২৭ সংখ্যা। ১২৬ সংখ্যাটি আলাদা করে নৌকাতে চড়বে।দুটিতেই  রয়েছে বেশ কিছু ৪৯/৫০টি করে সুখপাঠ্য কবিতা।  প্রথমটিতে   প্রদীপ চৌধুরীর ধারাবাহিক প্রবন্ধ "কবিতা ধর্ম'-এর ১৮ পর্ব রয়েছে। এক দশক ধরে কাগজটি ৪ পৃষ্ঠাতে বেরিয়ে এসছে। ১২১ সংখ্যার থেকে পৃষ্ঠা বেড়ে হল ৮।

 

ত্রিপুরার অন্যতম প্রধান কবি তথা ঈশানের পুঞ্জমেঘের অন্যতম এডমিন সেলিম মোস্তফা এগুলো  দিলেন  "কাঠের নৌকো'র জন্যে। আগেকার সংখ্যাগুলোও এখানে পড়তে পারেন। সম্পাদক পীযুষ কান্তি দাশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখানে দেখুন:


 


আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপস দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন

 

পাখি সব করে রব ৶ ১২৫ সংখ্যা by Sushanta Kar on Scribd

পাখি সব করে রব ৶ ১২৭ সংখ্যা by Sushanta Kar on Scribd

Monday, September 14, 2020

অভিনয় ত্রিপুরা ৷৷ মে,জুন, জুলাই এবং আগস্ট বিশেষ বৈদ্যুতিন সংখ্যা

 


বহুদিন বিরতির পরে আমার ‘অভিনয় ত্রিপুরা’ আন্তর্জালে। কাঠের নৌকাতে। সম্পাদক বলছেন, অনলাইন বিশেষ সংখ্যা।আকার ক্ষীণ হয়েছে। ছাপা সংস্করণও নেই। তবু বেরুচ্ছে। পথ চলছে অভিনয় ত্রিপুরা। এর আগে চারটি সংখ্যা কাঠেরনৌকাতে চড়েছে।

এবারে একই সঙ্গে আমরা চারটি সংখ্যা চড়াচ্ছি। মে,জুন, জুলাই এবং আগস্ট ২০২০ বিশেষ অনলাইন সংখ্যা।    মুনমুন ঘটকের সম্পাদনাতে বেরোয় পশ্চিম ত্রিপুরার , দক্ষিণ বাধার ঘাট থেকে।  নাটক যে অভিনয় করা বা দেখবার বাইরেও একটি সাহিত্যিক বিষয়, সাধারণত আমাদের সাহিত্যের কাগজগুলোও ভুলে থাকেন। তাই , নাটক প্রায়ই প্রকাশের মুখ দেখে না। উত্তর পূর্বাঞ্চলে বহু প্রতিভাবান নাট্যকার থাকা সত্ত্বেও করতে গেলে নাটক পাওয়া ভার হয়। অভিনয় ত্রিপুরা এই ঘরানা পালটে দিচ্ছে। নিয়মিত নাটক প্রকাশ করছে । সঙ্গে  আছে নাটক নিয়ে বেশ কিছু প্রবন্ধ, কথোপকথন।  

যথারীতি আমাদের ঈশানের পুঞ্জমেঘ পরিবারের সদস্য এবং এই পত্রিকার সম্পাদনা সমিতির অন্যতম সদস্য কবি-অভিনেতা লক্ষণ কুমার ঘটকের সৌজন্যে   পিডিএফগুলো  পাওয়া। 




 আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। মোবাইলে পড়লে আপনার দরকার পড়তে পারে ১) ব্লগার্স , ২) স্ক্রাইবড এপের। নামিয়ে নিন, আর পড়তে থাকুন।

 

অভিনয় ত্রিপুরা ৷৷ অনলাইন বিশেষ মে, ২০ সংখ্যা by Sushanta Kar on Scribd

অভিনয় ত্রিপুরা ৷৷ অনলাইন বিশেষ জুন, ২০ সংখ্যা by Sushanta Kar on Scribd

অভিনয় ত্রিপুরা ৷৷ অনলাইন বিশেষ জুলাই, ২০ সংখ্যা by Sushanta Kar on Scribd

অভিনয় ত্রিপুরা ৷৷ অনলাইন বিশেষ আগস্ট, ২০ সংখ্যা by Sushanta Kar on Scribd

Thursday, January 12, 2017

অভিনয় ত্রিপুরাঃ ৮ম বর্ষ, ১ম সংখ্যাঃ জুলাই-ডিসেম্বর,২০১৫

" অভিনয় ত্রিপুরা'  অষ্টম বর্ষ - প্রথম সংখ্যা (জুলাই ২০১৫ - ডিসেম্বর ২০১৫)। । এর আগেও তিনটি  সংখ্যা এসেছিল 'কাঠেরনৌকো'তে। মুনমুন ঘটকের সম্পাদনাতে বেরোয় পশ্চিম ত্রিপুরার , দক্ষিণ বাধার ঘাট থেকে।  নাটক যে অভিনয় করা বা দেখবার বাইরেও একটি সাহিত্যিক বিষয়, সাধারণত আমাদের সাহিত্যের কাগজগুলোও ভুলে থাকেন। তাই , নাটক প্রায়ই প্রকাশের মুখ দেখে না। উত্তর পূর্বাঞ্চলে বহু প্রতিভাবান নাট্যকার থাকা সত্ত্বেও করতে গেলে নাটক পাওয়া ভার হয়। অভিনয় ত্রিপুরা এই ঘরানা পালটে দিচ্ছে। নিয়মিত নাটক প্রকাশ করছে । তবে এই সংখ্যাতে কোনো প্রকাশিত নাটক নেই, আছে নাটক নিয়ে বেশ কিছু প্রবন্ধ।  লিখেছেন – হারাধন দত্ত (যাত্রাপালা ও ফেলে আসা দিন), অচ্যুত চক্রবর্তী (নাটক গুণধরের অসুখ, অন্য চোখে), নন্দন কুমার ঘোষ (ভীষ্মদেব স্মৃতি ছোটোদের নাটক প্রতিযোগিতা), শংকরী দাস (স্বাধীনোত্তর ত্রিপুরার বাংলা নাটক, দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা), প্রণব মজুমদার (মঞ্চে সে আর লং মার্চ), রঞ্জন গঙ্গোপাধ্যায় (এই জীবন এই থিয়েটার), নীলাঞ্জন ঘোষ (এস এফ আই আয়োজিত কলেজ নাটক প্রতিযোগিতা), রণজিৎ পুরকায়স্থ(উত্তুরে রঙ্গ)।
সম্পাদনা সমিতির অন্যতম সদস্য কবি-অভিনেতা লক্ষণ কুমার ঘটক এই সংখ্যার পিডিএফ পাঠানোতে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আশা করছি অতীতের সংখ্যাগুলোও তিনি পরে পরে পাঠাবেন। পরের সংখ্যাগুলোতো পাঠাবেনই। যদি লেখা পাঠাতে চান, বা ছাপা প্রতিলিপি পেতে চান তবে আগ্রহীদের জন্যে ঠিকানা ইত্যাদি নিচে রইল।
 ছবিগুলোতে দু'বার করে ক্লিক করুন। বড় হয়ে যাবে। পড়তে পারবেন।আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফেসিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)। 

Thursday, August 13, 2015

অভিনয় ত্রিপুরাঃ ৭ম বর্ষ, ২য় সংখ্যাঃ জানুয়ারি-জুন , ২০১৫



‘অভিনয় ত্রিপুরা’ -র এটি ৭ম বর্ষ, ২য় সংখ্যা । এর আগেও দুটি সংখ্যা এসেছিল 'কাঠেরনৌকো'তে। মুনমুন ঘটকের সম্পাদনাতে বেরোয় পশ্চিম ত্রিপুরার , দক্ষিণ বাধার ঘাট থেকে।  নাটক যে অভিনয় করা বা দেখবার বাইরেও একটি সাহিত্যিক বিষয়, সাধারণত আমাদের সাহিত্যের কাগজগুলোও ভুলে থাকেন। তাই , নাটক প্রায়ই প্রকাশের মুখ দেখে না। উত্তর পূর্বাঞ্চলে বহু প্রতিভাবান নাট্যকার থাকা সত্ত্বেও করতে গেলে নাটক পাওয়া ভার হয়। অভিনয় ত্রিপুরা এই ঘরানা পালটে দিচ্ছে। নিয়মিত নাটক প্রকাশ করছে । যেমন এই সংখ্যাতে আছে মধুমিতা নাথের শ্রুতি নাটক ‘অন্য জানকী’ ।

         নাটক নিয়ে আলোচনা আড্ডার অভাব হয় না কোনো। যে কোনো অভিনয় কিম্বা প্রতিযোগিতার এসব অবিচ্ছেদ্য অঙ্গ। আনুষ্ঠানিক আলোচনার আয়োজন না করলেও অভিনেতা, নাট্যমোদী দর্শকের মধ্যে তরক বিতর্ক দানা বাঁধেই। কিন্তু সেগুলো ছাপা হয়ে স্থায়ী রূপ নেয় অতি স্বল্প। ফলে স্থান-কালের গণ্ডি অতিক্রম করে ভাবনাস্রোতের ধারাবাহিকতা বলে কিছুই রক্ষিত হয় না। সেই অভাবও পূরণ করে আসছে ‘অভিনয় ত্রিপুরা।’ এই যেমন এই সংখ্যাতে সুভাষ দাস এবং পার্থসারথী দেবে লেখা দুটি এই জাতের। খালেদ চৌধুরী নিয়ে খেটে খুটে লিখেছেন গৌতম ভট্টাচার্য, সেরকমি আরো দুই  স্মৃতিকথা লিখেছেন সমীর ধর এবং লক্ষণ কুমার ঘটক। এবারের সংখ্যাটি ছোট। সাকুল্যে ৪৮ পৃষ্ঠা, তবু  লেখা সংগ্রহে সম্পাদিকার শ্রম,  মুদ্রণে যত্ন এবং নিষ্ঠা, রুচি বোধ এসবতো প্রশ্নাতীত।

         সম্পাদনা সমিতির অন্যতম সদস্য কবি-অভিনেতা লক্ষণ কুমার ঘটক এই সংখ্যার পিডিএফ পাঠানোতে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আশা করছি অতীতের সংখ্যাগুলোও তিনি পরে পরে পাঠাবেন। পরের সংখ্যাগুলোতো পাঠাবেনই। যদি লেখা পাঠাতে চান, বা ছাপা প্রতিলিপি পেতে চান তবে আগ্রহীদের জন্যে ঠিকানা ইত্যাদি নিচে রইল।


 ছবিগুলোতে দু'বার করে ক্লিক করুন। বড় হয়ে যাবে। পড়তে পারবেন।আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফেসিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)। 

Saturday, January 10, 2015

অভিনয় ত্রিপুরাঃ ৭ম বর্ষ, ১ম সংখ্যা তথা শারদ সংখ্যা, ২০১৪

‘অভিনয় ত্রিপুরা’ -র এটি ৭ম বর্ষ, ১ম সংখ্যা তথা শারদ সংখ্যা,১৪২১। এর আগে৬ষ্ঠ বর্ষ,২য়সংখ্যাওএসেছিল 'কাঠেরনৌকো'তে। মুনমুন ঘটকের সম্পাদনাতে বেরোয় পশ্চিম ত্রিপুরার , দক্ষিণ বাধার ঘাট থেকে।  নাটক যে অভিনয় করা বা দেখবার বাইরেও একটি সাহিত্যিক বিষয়, সাধারণত আমাদের সাহিত্যের কাগজগুলোও ভুলে থাকেন। তাই , নাটক প্রায়ই প্রকাশের মুখ দেখে না। উত্তর পূর্বাঞ্চলে বহু প্রতিভাবান নাট্যকার থাকা সত্ত্বেও করতে গেলে নাটক পাওয়া ভার হয়। অভিনয় ত্রিপুরা এই ঘরানা পালটে দিচ্ছে। নিয়মিত নাটক প্রকাশ করছে । যেমন এই সংখ্যাতে আছে দিলীপ দাস এবং জয়া গোয়ালার দু'টি নাটক। সঙ্গে রয়েছে দেবাশিস সাহার একটি চিত্র নাট্যও।
         নাটক নিয়ে আলোচনা আড্ডার অভাব হয় না কোনো। যে কোনো অভিনয় কিম্বা প্রতিযোগিতার এসব অবিচ্ছেদ্য অঙ্গ। আনুষ্ঠানিক আলোচনার আয়োজন না করলেও অভিনেতা, নাট্যমোদী দর্শকের মধ্যে তরক বিতর্ক দানা বাঁধেই। কিন্তু সেগুলো ছাপা হয়ে স্থায়ী রূপ নেয় অতি স্বল্প। ফলে স্থান-কালের গণ্ডি অতিক্রম করে ভাবনাস্রোতের ধারাবাহিকতা বলে কিছুই রক্ষিত হয় না। সেই অভাবও পূরণ করে আসছে ‘অভিনয় ত্রিপুরা।’ এই যেমন এই সংখ্যাতে শিলচরের রূপম নাট্যউৎসবের অভিজ্ঞতা নিয়ে লিখেছেন জয়শ্রী ভূষণ, মৈত্রেয়ী দাম। বা দিল্লির জাতীয় নাট্যোৎসব নিয়ে লিখেছেন শৈলেন সাহা। ত্রিপুরার বাংলা নাটক নিয়ে দুই নিবন্ধ আছে শ্যামল ভট্টাচার্য আর প্রণব মজুমদার। ত্রিপুরার নাট্যব্যক্তিত্ব শান্তিরঞ্জন ব্যানার্জিকে স্মরণ করেছেন উত্তম সাহা, শিবপ্রসাদ দেবের স্মরনে লিখেছেন,আরো আছে কিছু চুটকি খবর। লেখা সংগ্রহে সম্পাদিকার শ্রম,  মুদ্রণে যত্ন এবং নিষ্ঠা, রুচি বোধ এসবতো প্রশ্নাতীত।
         সম্পাদনা সমিতির অন্যতম সদস্য কবি-অভিনেতালক্ষণ কুমার ঘটক এই সংখ্যার পিডিএফ পাঠানোতে আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। আশা করছি অতীতের সংখ্যাগুলোও তিনি পরে পরে পাঠাবেন। পরের সংখ্যাগুলোতো পাঠাবেনই। যদি লেখা পাঠাতে চান, বা ছাপা প্রতিলিপি পেতে চান তবে আগ্রহীদের জন্যে ঠিকানা ইত্যাদি নিচে রইল।

 ছবিগুলোতে দু'বার করে ক্লিক করুন। বড় হয়ে যাবে। পড়তে পারবেন।আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফে সিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)। 
Related Posts with Thumbnails